শহরের যানজট নিরসনে ফেনীতে ৫০ টির অধিক ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ:-
রমজানে যানজট নিরসনের ফেনীর মহিপালে ৫০ টির ও অধিক অবৈধ অটোরিকশা জব্দ করেন ট্রাফিক পুলিশ।
শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও অনেকে নিয়ম না মেনে প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত অটোরিকশা চালাচ্ছে।
অতিরিক্ত অটোরিক্সা প্রধান সড়কে চলাচল করার কারণে শহরের প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। এটি নিয়ে শহরের জনসাধারণের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হলে বিষয়টি ট্রাফিক কর্তৃপক্ষের নজরে আসে।
আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার),ফেনীর মহিফালে যতগুলো অটোরিকশা প্রধান সড়কে অবস্থান করেছে সবগুলো ট্রাফিক পুলিশ জব্দ করেছে। প্রায় ৫০টিরও বেশি অটোরিকশা জব্দ করেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট।
রমজান উপলক্ষে শহরের যানজট সহ সব ধরনের ট্রাফিক সমস্যা নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট।