মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, “আজকের পর থেকে মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না। কোনো ধরনের মাস্তানি বা চাঁদাবাজি টলারেট করা হবে না।”
গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
মতবিনিময়সভার পর এম নাসের রহমান উপজেলা কম্পাউন্ডে নারিকেল গাছের চারা রোপণ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো. আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।