রোজাদার শিশুর সাহরি ও ইফতার কেমন হওয়া উচিত?
রমজানে বড়দের দেখে অনেক শিশুও রোজা রাখতে চায়। তবে গরমের এই সময়ে ১৩ ঘণ্টার বেশি না খেয়ে থাকা তাদের জন্য বেশ কঠিন। তাই শিশুদের রোজা রাখার ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। চলুন, জেনে নিই।
সাহরিতে কী খাওয়াবেন?
শিশুর শরীরে সারা দিন শক্তি বজায় রাখতে সাহরিতে পুষ্টিকর খাবার নিশ্চিত করুন।