১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নি'ষি'দ্ধ করল কর্ণাটক
অনলাইন ডেস্ক,এটিভি সংবাদ //
ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজ্যের বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই বড় ঘোষণাটি দেন।
মুখ্যমন্ত্রীর মতে, শিশুদের ওপর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে। শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষা এবং মোবাইলের অপব্যবহার রোধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।