মার্কিন ব্যাংক ও শেয়ারবাজারে সাইবার হা'ম'লা'র স'ত'র্ক'তা জারি
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা এখন বিশ্ব বাজারে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান সমর্থিত হ্যাকাররা প্রতিশোধ নিতে আমেরিকার বড় বড় ব্যাংক এবং আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালাতে পারে।
আমেরিকার আর্থিক খাত (যেমন—পেমেন্ট সিস্টেম, শেয়ারবাজার ও ট্রেজারি মার্কেট) দেশটির মেরুদণ্ড। কোনো কারণে এই ব্যবস্থা হ্যাক হলে পুরো দেশের অর্থনীতি থমকে যেতে পারে।