“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব.তারুন্যোর বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ইং পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে ডামুড্যার আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি রেলী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসান আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল,
কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা চন্দ্র সিনহা, মৎস্য কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নান্নু মৃধা।
০১৯১১১৬০৩৩৮//
১০/০৩/২৬ ইং তারিখ।।