https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চবি ল্যাবরেটরি কলেজে ‘লিঙ্গ বিভাজন’, নেপথ্যে দুর্নীতির দায়ে জেল খাটা অধ্যক্ষ - atv sangbad চবি ল্যাবরেটরি কলেজে ‘লিঙ্গ বিভাজন’, নেপথ্যে দুর্নীতির দায়ে জেল খাটা অধ্যক্ষ - atv sangbad চবি ল্যাবরেটরি কলেজে ‘লিঙ্গ বিভাজন’, নেপথ্যে দুর্নীতির দায়ে জেল খাটা অধ্যক্ষ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

চবি ল্যাবরেটরি কলেজে ‘লিঙ্গ বিভাজন’, নেপথ্যে দুর্নীতির দায়ে জেল খাটা অধ্যক্ষ

বাসিত চৌধুরী, চবি প্রতিনিধি / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
চবি ল্যাবরেটরি কলেজে ‘লিঙ্গ বিভাজন’, নেপথ্যে দুর্নীতির দায়ে জেল খাটা অধ্যক্ষ
চবি ল্যাবরেটরি কলেজে ‘লিঙ্গ বিভাজন’, নেপথ্যে দুর্নীতির দায়ে জেল খাটা অধ্যক্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ক্লাসের নিয়ম জারি করেছেন সদ্য নিয়োগ পাওয়া বিতর্কিত অধ্যক্ষ আব্দুল কাইয়ুম। সৌদি আরবে প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কারাবরণ করা এই ব্যক্তির স্বাক্ষরিত একটি ক্লাস রুটিন সম্প্রতি প্রকাশ্যে আসায় ক্যাম্পাসজুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
রুটিনে যা দেখা গেছে
সংগৃহীত রুটিন বিশ্লেষণে দেখা যায়, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগকে লিঙ্গভেদে দুটি পৃথক সেকশনে ভাগ করা হয়েছে। ‘সেকশন এ’ রাখা হয়েছে শুধুমাত্র ছাত্রীদের জন্য (রুম নং- ১১৪) এবং ‘সেকশন বি’ করা হয়েছে ছাত্রদের জন্য (রুম নং- ১১৫)। গত ৮ মার্চ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্বহস্তে এই রুটিনটি অনুমোদন ও স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রগতিশীল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত কলেজে এমন ‘বৈষম্যমূলক’ ও ‘পশ্চাৎপদ’ পদক্ষেপকে সাম্প্রদায়িক এজেন্ডা হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ক্ষোভ ও আন্দোলনের আল্টিমেটাম
সহ-শিক্ষা কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি। চবি ল্যাবরেটরির মতো আধুনিক প্রতিষ্ঠানে এমন সংকীর্ণ নিয়ম কল্পনাও করা যায় না। এটি শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। অতিদ্রুত এই নিয়ম বাতিল না করলে আমরা ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”
নেপথ্যে স্বজনপ্রীতি ও দুর্নীতির ইতিহাস
অনুসন্ধানে জানা যায়, বর্তমান অধ্যক্ষ আব্দুল কাইয়ুমের অতীত অত্যন্ত বিতর্কিত। ২০১৭ সালে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত থাকাকালীন ৩ মিলিয়ন রিয়াল (প্রায় ১৬ কোটি টাকা) আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তিনি সেখানে কারাভোগ করেন। এছাড়া, চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলামের আপন ছোট ভাই হওয়ায় প্রশাসনিক ক্ষমতার প্রভাবে তিনি এই পদে আসীন হয়েছেন বলে সংশ্লিষ্ট মহলে অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষের নীরবতা
এই ‘উদ্ভট’ নিয়ম এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কথা বলতে চবি ল্যাবরেটরি কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের সঙ্গে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিতর্কিত অতীত থাকা একজনের হাতে প্রতিষ্ঠানের দায়িত্ব এবং বর্তমানের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে অভিভাবক মহলেও চরম অসন্তোষ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ