ঈদকে সামনে রেখে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা আহত ৬
স্টাফ রিপোর্টার:কক্সবাজার
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী একতা বাজারের একটু দক্ষিণে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ইট বোঝাই একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ ইং) এ দুর্ঘটনাটি ঘটলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
সংঘর্ষের ফলে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।