https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা, পূর্ণ হতে পারে ৩০ রমজান - atv sangbad মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা, পূর্ণ হতে পারে ৩০ রমজান - atv sangbad মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা, পূর্ণ হতে পারে ৩০ রমজান - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা, পূর্ণ হতে পারে ৩০ রমজান

বাসিত চৌধুরী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ২৫ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা, পূর্ণ হতে পারে ৩০ রমজান
মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা, পূর্ণ হতে পারে ৩০ রমজান

বাসিত চৌধুরী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ১৮ মার্চ সন্ধ্যায় রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা না থাকায় এমন পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।
সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি এবং শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার বৈজ্ঞানিক কোনো সম্ভাবনা নেই। ফলে ১৯ মার্চ হবে রমজানের শেষ দিন এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৮ মার্চ (২৯ রমজান) সূর্যাস্তের আগেই চাঁদ দিগন্তে অস্ত যাবে। ফলে ওই সন্ধ্যায় খালি চোখে বা সাধারণ যন্ত্রপাতিতে চাঁদ দেখা অসম্ভব। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও অবস্থান এমন থাকবে যে খালি চোখে তা দেখা যাবে না। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও ওই দিন চাঁদ দেখা কঠিন হতে পারে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে হয়তো অস্পষ্ট ছবি ধারণ করা সম্ভব হতে পারে, তবে তা সাধারণ মানুষের পর্যবেক্ষণের আওতায় আসবে না।
সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার কোনো অবকাশ নেই। তাই অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং তার পরদিনই ঈদ উদযাপিত হবে। শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও এই হিসাবের সাথে একমত পোষণ করেছে।
এই হিসাব অনুযায়ী, ২০ মার্চ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই স্ব স্ব দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ