https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বিজয় ২৪ হলের অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন, নাম এন্ট্রির আহ্বান - atv sangbad বিজয় ২৪ হলের অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন, নাম এন্ট্রির আহ্বান - atv sangbad বিজয় ২৪ হলের অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন, নাম এন্ট্রির আহ্বান - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

বিজয় ২৪ হলের অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন, নাম এন্ট্রির আহ্বান

বাসিত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

বাসিত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি //

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে বাড়িতে যেতে না পারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে হল সংসদ ও প্রশাসন। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজয় ২৪ হল সংসদ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের যেসব শিক্ষার্থী বিশেষ প্রয়োজনে বর্তমানে হলে কিংবা ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করছেন, মূলত তাঁদের জন্যই এই প্রীতিভোজ বা বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই আয়োজনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আজ রাতের মধ্যেই হলের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীর (গার্ড) কাছে সংরক্ষিত তালিকায় নিজেদের নাম, রুম নম্বর ও মোবাইল নম্বর নিবন্ধন করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজয় ২৪ হল সংসদের ভিপি সানু আক্তার (নদী) এক বার্তায় জানান, “পরিবার ছেড়ে যারা ক্যাম্পাসে ঈদ কাটাচ্ছেন, তাঁদের একাকীত্ব দূর করে উৎসবের আমেজ দিতেই হল সংসদ ও প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আমরা কেবল তালিকাভুক্ত শিক্ষার্থীদের জন্যই এই আয়োজনের ব্যবস্থা নিশ্চিত করতে পারছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, যারা ইতোমধ্যে পরিবারের সাথে ঈদ কাটাতে বাড়ি ফিরেছেন, তাঁদের প্রতি রইলো ঈদ মোবারক। আর যারা হলে অবস্থান করছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত তথ্য প্রদান করে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, প্রতি বছরই ঈদের ছুটিতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের একঘেয়েমি কাটাতে এবং উৎসবের আনন্দ পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে এ ধরনের আপ্যায়নের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ