পর্যটননগরী দুর্গাপুরে আকস্মিক জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত দুদিন ধরে শহরের অধিকাংশ পেট্রোল পাম্পে ‘তেল নেই’ বোর্ড ঝুলতে দেখা গেলেও, যে কয়েকটি পাম্প খোলা রয়েছে সেখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
শহরে
অবস্থিত পাম্পগুলোতে ভোররাত থেকেই বাইক ও গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না।
তেলের মজুদ কমে আসায় পাম্প কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে তেল বিক্রি করছে। বর্তমানে প্রতিটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২০০ টাকার তেল বরাদ্দ করা হয়েছে।
তেলের অভাবে অনেক অফিস যাত্রী ও মোটরসাইকেল রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা জেনারেটরের জন্য তেল সংগ্রহ করেন, তারা পড়েছেন চরম বিপাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাম্প মালিক জানান, “ডিপো থেকে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। যেটুকু তেল আসছে, তা সবাইকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি যাতে অন্তত মানুষ বাড়ি ফিরতে পারে। ২০০ টাকার বেশি তেল দিলে মজুদ কয়েক ঘণ্টাতেই শেষ হয়ে যাবে।”
লাইনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল পেলাম। এইটুকু তেলে অফিস যাওয়া-আসা করাই সম্ভব নয়। কাল কী হবে জানি না।”
তবে খুব শিঘ্রই এই সমস্যার সমাধান হনে বলে আশা করছেন সাধারণ জনগন