https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আয়নাঘরের হোতা ডিজিএফআই'র সাবেক প্রধান মামুন খালেদ গ্রেপ্তার - atv sangbad আয়নাঘরের হোতা ডিজিএফআই'র সাবেক প্রধান মামুন খালেদ গ্রেপ্তার - atv sangbad আয়নাঘরের হোতা ডিজিএফআই'র সাবেক প্রধান মামুন খালেদ গ্রেপ্তার - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

আয়নাঘরের হোতা ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন খালেদ গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক, এটিভি সংবাদ / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক, এটিভি সংবাদ //

আয়নাঘরের হোতা ও ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাত ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি জানিয়েছে। বর্তমানে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত শেখ হাসিনার সরকারের আমলে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শেখ হাসিনার শাসনামলে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক ছিলেন মামুন খালেদ।

ডিজিএফআইয়ে আয়নাঘরের হোতা বলে পরিচিতি রয়েছে। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে।

শুধু তাই নয়, শতাধিক সেনা কর্মকর্তাকে জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক কারণে চাকরিচ্যুতিসহ জেলহাজতে পাঠায় এই সাবেক কর্মকর্তা। ২০১২ সালে মেজর জিয়াকে গুম করে এই মামুন খালেদ। জানা গেছে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম হোতাও ছিলেন তিনি।

অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে প্রায় দেড় বছর আগে, ইতোমধ্যেই ২০২৫ এর মে মাসে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

২৫ ফেব্রুয়ারি বিডিআরের নারকীয় হত্যাকাণ্ড হতে শুরু করে নিরাপত্তা সংস্থাগুলোকে খুনে বাহিনীতে পরিণত করতে মামুন খালেদ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথেও তার রয়েছে বিশেষ সম্পর্ক।

স্বৈরাচার শেখ হাসিনার এই দোসরকে গ্রেফতার করে বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে জঙ্গি তৎপরতা চালানো এমন অনেকেই দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপতৎপরতা চালাচ্ছে, তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ