রাজশাহীর তানোর উপজেলার কুঠিপাড়া গ্রামবাসী ও তানোর থানা এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মোঃ জালাল উদ্দীনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে দায়েরকৃত তথাকথিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে উক্ত মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা বলেন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায়, তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।