যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে অভিযানে একটি কার্গো পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে।মঙ্গলবার (৩০ মার্চ ২০২৬) রাত ৯ টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডু। অভিযানে আমড়াখালি চেকপোস্টে এস এ পরিবহনের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো -উ-১৪-২০১৩) তল্লাশি করে বিপুল পরিমাণে ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চকলেট কিটক্যাট, চুপাচুপস সহ বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, এছাড়া পন্ডস,গার্নিয়ার সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ২৮ লাখ ২৩ হাজার টাকার মত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। আটককৃত পণ্যের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন