https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নোয়াখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি- দুর্নীতির অভিযোগ - atv sangbad নোয়াখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি- দুর্নীতির অভিযোগ - atv sangbad নোয়াখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি- দুর্নীতির অভিযোগ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

নোয়াখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি- দুর্নীতির অভিযোগ

মামুন রাফী, নোয়াখালী / ৭১ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

4 / 100 SEO Score

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য ও জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া দেবীপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, কামাখ্যা চন্দ্র দাস ও তার অনুসারীদের অনিয়ম ও নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে টেন্ডারবাজি ও অনিয়মের একাধিক অভিযোগ উঠলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং নিজের দলের নেতাকর্মীদের কাছ থেকেও চাঁদা দাবি ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে, যা নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সম্প্রতি ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া এলাকায় খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর উপস্থিতিতে কামাখ্যা চন্দ্র দাসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় তার বিরুদ্ধে পোস্টার ও ব্যানারে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশি নিরাপত্তায় তিনি এলাকা ত্যাগ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় ভবন নির্মাণ করতে গেলে মোটা অংকের টাকা দিতে বাধ্য করা হয়। এছাড়া ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে প্রবাসী ও বিত্তশালীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। টেন্ডার নিয়ন্ত্রণ, দোকান ও সড়ক থেকে চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তারা। প্রতিবাদ করলে মারধর, ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তারা।

তবে অভিযোগ নাকচ করে দিয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, তার বিরুদ্ধে করা কর্মসূচির নেতৃত্বদানকারী ব্যক্তিকে জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলারও পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ