“পদ্মার হাওয়ার শপথ করি, মাদকমুক্ত শরীয়তপুর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাদকবিরোধী সমাবেশ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডামুড্যা বনিক সমিতির কার্যালয়ে সামনে
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিন বেগম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, র সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ শরীয়তপুর জেলার
সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল শামছুল আরফিন। বক্তব্য রাখেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ রবিউল হক, উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর মাদবর।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক মারাত্মক অভিশাপ। এটি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশ শেষে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়, এবং মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন বার্তা প্রচার করেন
স্থানীয়দের মাঝে এ ধরনের উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।