https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের - atv sangbad প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের - atv sangbad প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের

মাসুদুর রহমান ইফতি সিনিয়র স্টাফ রিপোর্টার / ৩১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের

8 / 100 SEO Score

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর যে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, তা গণমাধ্যম মহলে প্রশংসা কুড়ালেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। বয়সসীমা নির্ধারণ ও প্রকল্প শুরুর সুনির্দিষ্ট তারিখসহ একটি কার্যকর রূপরেখা তৈরির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) চেয়ারম্যান আহাম্মেদ আবু জাফর।

শনিবার ১৮ এপ্রিল বিকেলে রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেটের বলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ত্রৈমাসিক সাধারণ সভায় ‘সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তিনি এই দাবি জানান।

বিএমএসএফ চেয়ারম্যান আহাম্মেদ আবু জাফর বক্তব্যে বলেন, “তথ্যমন্ত্রীর উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে শুধু আশ্বাসে হবে না। এই প্রকল্প কবে নাগাদ শুরু হবে, কত বছর বয়স থেকে সাংবাদিকরা সুবিধাটি পাবেন এবং এর অর্থের উৎস কী হবে — এসব নিয়ে একটি সুনির্দিষ্ট ও কার্যকর রূপরেখা এখনই তৈরি করতে হবে। বিগত সরকারগুলোর মন্ত্রীদের গালভরা আশ্বাসে প্রতারিত হয়ে সাংবাদিকরা এখন আর কারো কথায় সহজে আস্থা রাখতে পারছেন না।”

তিনি আরও যোগ করেন, চলতি বছরেই ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের মুখপাত্র নজরুল ইসলাম খান। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক ধর ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো: দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ