টাঙ্গাইল জেলার নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-র উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) নাগরপুর এরিয়া অফিস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত উদ্যোক্তা তৈরির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণই এই আয়োজনের মূল লক্ষ্য।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নূরে আলম সিদ্দিকী (সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক)।
প্রধান আলোচক: মো. লিয়াকত আলী (উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, নাগরপুর)।
বিশেষ অতিথি: ইন্দ্রজিৎ কুমার পাল (আঞ্চলিক ব্যবস্থাপক, টাঙ্গাইল-১), মো. আমিনুল ইসলাম (আঞ্চলিক ব্যবস্থাপক, টাঙ্গাইল-২) এবং ডিএসএস (কৃষি) তানিয়া সুলতানা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রান্তিক নারীদের হাঁস পালনের আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে ২০ জন নির্বাচিত নারী উদ্যোক্তার মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।