সৈকত মনি, এটিভি সংবাদ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহিষের চেহারার সাথে সাদৃশ্য দেখিয়ে ব্যঙ্গাত্মক অবমাননাকর প্রচার-প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এটিভি সংবাদ ডটকমের সম্পাদক এস এম জামান।
দেশে ও দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নোংরা বিব্রতকর প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন সম্পাদক।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারাকে পশুর সাথে তুলনা করে যে ধরনের প্রচারণা গণমাধ্যমে চালানো হয়েছে, তা নিঃসন্দেহে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে।
সম্পাদক জোরালোভাবে বলেন, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য বা সমালোচনা থাকতেই পারে, তবে তা কোনোভাবেই একজন সম্মানিত দেশ প্রধানের শারীরিক অবয়বকে বিকৃত বা পশুর সাথে তুলনা করার পর্যায়ে যাওয়া কোনভাবেই উচিত নয়। সুস্থ, গঠনমূলক ও দায়িত্বশীল প্রচার-প্রচারণার পরিবেশ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজনীতিতে সমালোচনা থাকবেই, কিন্তু কাউকে হেয় প্রতিপন্ন করতে গবাদি পশুর চেহারার সাথে তুলনা করা কোনো সুস্থ গণমাধ্যম বা প্রচারণার অংশ হতে পারে না। এটি চরম অবমাননাকর এবং নিন্দনীয়।
সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে এই ধরনের প্রচার-প্রচারণা গোটা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। দেশে ও দেশের বাইরে যেসব গণমাধ্যম সামান্য একটি গবাদি পশু মহিষের সঙ্গে সৃষ্টির সেরা মানুষ তথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার সাথে সাদৃশ্য দেখিয়ে যেসব প্রতিবেদন করেছেন, আবারও তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, অনলাইন নিউজ পোর্টাল এটিভি সংবাদে ডটকমের সম্পাদক এস এম জামান।