নিউজ ডেস্ক, এটিভি সংবাদ //
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এটিভি সংবাদের একটি নতুন ধারার ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম ‘ক্রাইম ফাইল’-এর কার্যক্রম শুরু করার লক্ষ্যে আমরা এমন কিছু সৃজনশীল ও উদ্যমী তরুণ-তরুণীর সন্ধান করছি, যারা অপরাধ জগতের রহস্য উন্মোচনে আগ্রহী। সমাজের অসংগতিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত সত্য উদঘাটনে যারা নির্ভীক ও কৌশলী, তাদের আমাদের টিমে স্বাগত।
আমাদের যা প্রয়োজন:
যারা তথ্যের গভীর থেকে সত্য খুঁজে আনতে সক্ষম। যারা জটিল ঘটনাকে সহজ ও সাবলীল ভাষায় দর্শকের সামনে তুলে ধরতে পারবেন। প্রোগ্রামের ভিজ্যুয়াল প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তোলার কারিগর। যারা ক্যামেরা এবং মাইক্রোফোন হাতে মাঠ পর্যায়ে কাজ করতে অকুতোভয় শুধুমাত্র তারাই আবেদন করবেন।
আবেদনের যোগ্যতা:
অপরাধ বিষয়ক অনুসন্ধানীমূলক কাজে আগ্রহ এবং নূন্যতম অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক (দল প্রধান) এবং অন্যান্য সদস্যদের জন্য কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।
চাপের মুখে কাজ করার মানসিকতা এবং সময়ের গুরুত্ব বুঝার ক্ষমতা। তথ্য যাচাই-বাছাইয়ে ধৈর্য ও সূক্ষ্ম দৃষ্টি আবশ্যক।
যোগাযোগের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত এবং সাম্প্রতিক কাজের নমুনা (যদি থাকে) আগামী ১৫ জুন ২০২৬ তারিখের মধ্যে আমাদের ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। বাছাইকৃতদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ই-মেইল: editoratv2013@gmail.com