https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে সিরাজগঞ্জে জেলা পরিষদে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ - atv sangbad ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে সিরাজগঞ্জে জেলা পরিষদে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ - atv sangbad ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে সিরাজগঞ্জে জেলা পরিষদে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের

ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে সিরাজগঞ্জে জেলা পরিষদে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

মো. বেলাল হোসেন, নিজস্ব প্রতিবেদক / ৭৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

9 / 100 SEO Score

মো. বেলাল হোসেন, নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ //

ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম শাহীন।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াছমিনসহ জেলা পরিষদের কর্মকর্তাসহ বিএনপি দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নতুন প্রশাসক সাইফুল ইসলাম শাহীন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের সন্তান। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি কয়েকটি গার্মেন্টেসের সিইও পদে চাকরি করেন।

এ সময় নবনিযুক্ত প্রশাসক সাইফুল ইসলাম শাহীন বলেন, “আমি ধন্য কৃতজ্ঞ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি সেটাকে অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবো।’ ‘বৈষম্যহীনভাবে সিরাজগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কাজগুলো দৃঢ়তার সাথে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ’।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল, আলহাজ্ব আব্দুল কাদের, অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম হোসেন, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব আজাদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুল ইসলাম শাহীনকে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে নিযুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ