শাফিন আহমেদ, নিজস্ব প্রতিবেদক //
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীরের জমি দখল করে বিক্রি করার পায়তারার অভিযোগ উঠেছে।
শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়নের আরধী পাড়া মুনসির হাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূমিদস্যু চক্রের হোতা রমজান ও আজিজুল এর বিরুদ্ধে ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, আরধী পাড়া মুনসির হাটি গ্রামের ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর ক্রয় সূত্রে জমির মালিক হয়ে আধীপাড়া মৌজার আর এস ৩১৬,১৭২৬,১৬৫২, ও ১৬৫৬ নং দাগের সর্বমোট ২২.১৬., শতাংশ সম্পত্তি ভোগ দখল করে আসছে। বিগত ২০২৩ সালে আমার বড় ভাই মোঃ শাহিন ও ছোট বোন রিপনা আক্তার, আমার জমির পাশে থাকা তাহাদের মালিকানাধীন মোট ৪৪. ৩২ শতাংশ সম্পত্তি শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছর রহমানের কাছে বিক্রি করে পরবর্তীতে মোখলেছুর রহমান উক্ত সম্পত্তি বিবাদীদের নিকট বিক্রি করে।
ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর বলেন, আমার ভাই ও বোন তাদের অংশের জমি সাবেক চেয়ারম্যান মোখলেছের কাছে বিক্রি করেছিল। আমার নামে থাকা ২২.১৬ শতাংশ জমি কারো কাছে বিক্রি করি নাই। আমি প্রবাসে থাকা অবস্থায় জানতে পারি একই এলাকার প্রভাবশালী মোঃ রমজান শেখ ৪৮ ও আজিজুল ইসলাম ৫০ ও গং আমার নামের জমি দখলের পায়তারা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মোঃ রমজান শেখ ও আজিজুল ইসলাম গং এর বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।
উল্লেখিত ঘটনায় শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টির ওপর শ্রীনগর থানা পুলিশ গুরুত্ব দিবেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় জনসাধারণের।