মো. সোহানুর রহমান, মান্দা (নওগাঁ) প্রতিনিধি //
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সেচ পাম্পের ট্রান্সমিটারের তার চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ৯০ কেজি গাঁজার একটি বড় চালান উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, চুরির ঘটনার সূত্র ধরে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ৯০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৬ থেকে ৪০ লাখ টাকা।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।