শাব্বির আহমদ, নিজস্ব প্রতিবেদক, খুলনা //
খুলনার ফুলতলা থানা পুলিশ মঙ্গলবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে ফুলতলার পয়গ্রাম হাফরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে ১৫৪ পিস ইয়াবাসহ মনিরা বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
তিনি ফুলতলা বাজারের সুতা পট্রি রোড়ের মেহনাজ-মিনহাজ ফ্যাশানের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান ওরফে খোড়া মিজানের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামানের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকালে মিজানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মিজানের স্ত্রী মাদক ব্যবসায়ী মনিরা বেগমকে জিজ্ঞাসাবাদ ও ঘর তল্লাশি করলে তার জিম্মায় থাকা ১৫৪ পিচ ইয়াবা বের করে দেয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ফুলতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদক সেবনকারী এবং মাদক ব্যাবসায়ী দেশ ও সমাজের শত্রু তাদের কোনো প্রকার ছাড় দেও হবে না,
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।