হাফিজুর রহমান কিয়াস, স্টাফ রিপোর্টার, তানোর //
রাজশাহীর তানোর উপজেলা-এ নিবন্ধিত শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমা খান। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের বিভিন্ন চিত্রকর্ম পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীলতা ও মেধার প্রশংসা করেন।
এ সময় তিনি বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী নিবন্ধিত শিশুরা অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিশু উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটির আয়োজন করে এফএইচ এসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রাম, রাজশাহী। আয়োজকরা জানান,
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।