https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রেকর্ড ভাঙা বৃষ্টিতে কালিয়াকৈরের হরিনহাটিতে শত শত পরিবার পানিবন্দী! - atv sangbad রেকর্ড ভাঙা বৃষ্টিতে কালিয়াকৈরের হরিনহাটিতে শত শত পরিবার পানিবন্দী! - atv sangbad রেকর্ড ভাঙা বৃষ্টিতে কালিয়াকৈরের হরিনহাটিতে শত শত পরিবার পানিবন্দী! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

রেকর্ড ভাঙা বৃষ্টিতে কালিয়াকৈরের হরিনহাটিতে শত শত পরিবার পানিবন্দী!

মেহেদী হাসান। বিশেষ প্রতিবেদক / ৮৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

9 / 100 SEO Score

মেহেদী হাসান। বিশেষ প্রতিবেদক //

​গত রাতভর হওয়া প্রচণ্ড ও অবিরাম বৃষ্টির কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের হরিনহাটি এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এই ঢলে এলাকার শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ড্রেনেজ ব্যবস্থার ধারণক্ষমতাহীনতা এবং নিচু এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই হরিনহাটির বিস্তীর্ণ অঞ্চল প্লাস্টিকের বর্জ্য ও নোংরা পানিতে তলিয়ে যায়।

​ঘরের ভেতর কোমর পানি, চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। ​সরেজমিনে দেখা গেছে, হরিনহাটি এলাকার অধিকাংশ বাড়িঘর ও নিচু টিনশেড কলোনিগুলোর অর্ধেকটাই এখন পানির নিচে। অনেক বাসিন্দার ঘরের ভেতর কোমর সমান পানি ঢুকে পড়েছে। আসবাবপত্র, খাট, ফ্রিজ ও রান্নার সামগ্রী পানিতে ভেসে গেছে।

​স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক বলেন, ​”রাতে ঘুমানোর সময়ও সব ঠিকঠাক ছিল। ভোররাতের দিকে হঠাৎ দেখি বিছানার ওপর পানি চলে এসেছে। ঘরের সব মালামাল নষ্ট হয়ে গেছে। এখন রান্না করার মতো কোনো অবস্থা নেই, বাচ্চাদের নিয়ে খাটের ওপর বসে আছি। ​

এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রিকশা বা ইজিবাইক চলাচলের কোনো উপায় নেই। কোমর সমান পানি মাড়িয়ে স্থানীয় পোশাক কারখানার শ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা গেছে। এছাড়া বিশুদ্ধ খাবার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম সংকট দেখা দিয়েছে।

এলাকার নলকূপগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবাহিত রোগের আশঙ্কা করছেন স্থানীয়রা। ​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে চারপাশের নিচু জমি ও খাল ভরাট করে আবাসন ও কারখানা গড়ে তোলাই এই স্থায়ী দুর্ভোগের মূল কারণ।

সামান্য বৃষ্টি হলেই হরিনহাটি এলাকার পানি নিষ্কাশনের ড্রেনগুলো উপচে পড়ে। গতকাল রাতের মতো ভারী বৃষ্টিপাত সামাল দেওয়ার মতো কোনো ড্রেনেজ ব্যবস্থা এখানে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ