সৈকত মনি। এটিভি সংবাদ //
দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার বেনজীর আহমেদ সম্পর্কে যে তথ্য চেয়েছিল, তা পর দিনই পাঠানো হয়েছে।
তিনি বলেন, আবুধাবির সঙ্গে সমন্বয় করে শিগগিরই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা সম্ভব হবে।
সম্প্রতি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।