মনিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি (পাবনা)
পাবনার ভাঙ্গুড়ায় জেলা পরিষদের প্রাচীন ডাকবাংলোর দখলকৃত সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান সরেজমিনে গিয়ে দখলের সত্যতা পান।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ালব্রিজ রেলস্টেশন সংলগ্ন সরুপনগর বাজার এলাকায় অবস্থিত ডাকবাংলোর উত্তর পাশে গোলাম মোস্তফা নামের এক ব্যবসায়ী রাতে সীমানা প্রাচীর ভেঙে আরসিসি পিলার নির্মাণ করে জায়গা দখলের চেষ্টা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসন দ্রুত অভিযান চালায়।
পরিদর্শনে পৌর সার্ভেয়ার, ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও থানা পুলিশের সহায়তায় দখলের প্রমাণ পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে নির্মাণাধীন পিলার ভেঙে ফেলা হয় এবং সরকারি জমি দখলমুক্ত করা হয়।
এ সময় অভিযুক্তকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মুচলেকা নিয়ে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সরকারি সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এটিভি/পাবনা/এসসি/০১