https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সংস্কারের অভাব : সাদুল্লাপুরে হাজিরছড়া মৎস্য অভয়াশ্রমে কমছে মাছের উৎপাদন। - atv sangbad সংস্কারের অভাব : সাদুল্লাপুরে হাজিরছড়া মৎস্য অভয়াশ্রমে কমছে মাছের উৎপাদন। - atv sangbad সংস্কারের অভাব : সাদুল্লাপুরে হাজিরছড়া মৎস্য অভয়াশ্রমে কমছে মাছের উৎপাদন। - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

সংস্কারের অভাব : সাদুল্লাপুরে হাজিরছড়া মৎস্য অভয়াশ্রমে কমছে মাছের উৎপাদন।

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন

1 / 100 SEO Score

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক//

সাদুল্লাপুর উপজেলার মৎস্য সম্পদের অন্যতম ভাণ্ডার ও জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র ‘হাজিরছড়া মৎস্য অভয়াশ্রম’ চরম অবহেলা ও সংস্কারের অভাবে কমছে মাছের উৎপাদন। স্থানীয় মৎস্যজীবীদের দাবি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে এই অভয়াশ্রম তার ঐতিহ্য ও কার্যকারিতা হারিয়ে ফেলবে।

হাজিরছড়া এলাকার স্থানীয় মৎস্যজীবী ও জেলেদের সাথে কথা বলে জানা যায়, পলিসহ কচুরিপানা জমে অভয়াশ্রমের জলাশয় ভরাট হয়েছে। এর ফলে বর্ষা মৌসুমে মাছের স্বাভাবিক প্রজনন ও বিচরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বয়োবৃদ্ধ জেলে রহিম মিয়া আক্ষেপ করে বলেন, “আগে এই বিলে দেশি মাগুর, শিং, কৈ, পাবদাসহ নানা প্রজাতির প্রচুর মাছ পাওয়া যেত। এখন জলাশয়ে গভীরতা না থাকায় এবং চারপাশের অবৈধ দখল ও কচুরিপানায় ভরে যাওয়ায় মাছের বংশবৃদ্ধি প্রায় বন্ধের পথে। আমরা অভয়াশ্রমটি দ্রুত খনন ও সংস্কারের দাবি জানাচ্ছি।”

হাজিরছড়া বিলের সার্বিক পরিস্থিতি ও সংস্কারের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সাদুল্লাপুরে মোট ২টি মৎস্য অভয়াশ্রম রয়েছে, যার মধ্যে হাজিরছড়া বিল অন্যতম।

সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন জানান, “হাজিরছড়া মৎস্য অভয়াশ্রম সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিল খনন, কচুরিপানা পরিষ্কার এবং অভয়াশ্রমের সীমানা নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় মৎস্যজীবীদের মতে, দ্রুত এই অভয়াশ্রমটি সংস্কার করা না হলে একদিকে যেমন জীববৈচিত্র্য ধ্বংস হবে, তেমনি চরম সংকটে পড়বেন এলাকার হাজারো প্রান্তিক জেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ