আসাদুজ্জামান মিঠুন কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি//
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী রিফাইতপুর মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা, সভাপতি, দৌলতপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শহিদুল্লা, পরীক্ষা নিয়ন্ত্রক, দৌলতপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাঃ হোসনেয়ারা খাতুন, প্রধান শিক্ষক, রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আবিদ হাসান মন্টি সরকার।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক, দৌলতপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ শামীম আল আজাদ রিপন, সভাপতি, রিফাইতপুর মডেল স্কুল। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের ছাপ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আসাদুজ্জামান মিঠুন, পরিচালক, রিফাইতপুর মডেল স্কুল।