মনিরুল ইসলাম।বিশেষ প্রতিনিধি(পাবনা)//
সাঁথিয়া প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এই চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনার উজ্জল হোসেন জানিয়েছেন, সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আজ মঙ্গলবার সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক জয়নুল আবেদীন রানা ও অধ্যাপক আব্দুল হাই।
সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলিউল ইসলাম, জালাল উদ্দীন ও উজ্জল হোসেন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারুখ হোসেন ও খালেকুজ্জামান পান্নু।
সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশিক ইকবাল রাসেল, আরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
এছাড়া আজ কোষাধ্যক্ষ পদে আবু সামা , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু ইসহাক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল মজিত মোল্লা ফর্ম জমা দিয়েছেন। উপরোল্লিখিত তিনটি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য রতন দাস, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি মানিক মিয়া রানা, সাবেক সভাপতি আলী আহসান মনজু ও সাবেক আহবায়ক মনসুর আলম খোকন। প্রেস ক্লাবের বর্তমান আহবায়ক মীর নজমুল বারী নাহীদ আজ কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেননি। ফলে উপরোক্ত উল্লেখিত পাঁচ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে মীর নজমুল বারী নাহীদকে ধন্যবাদ জানিয়েছেন।
আগামী ১৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা,প্রেস ক্লাবের সদস্য মানিক মিয়া রানা ও উজ্জল হোসেন।