https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান। - atv sangbad তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান। - atv sangbad তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান। - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান।

হামিদুর রহমান,তানোর রাজশাহী প্রতিনিধি:। / ৭৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

1 / 100 SEO Score

হামিদুর রহমান,তানোর রাজশাহী প্রতিনিধি//

রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) চান্দুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভা, অঙ্গীকার অনুষ্ঠান ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, যুব সংগঠনের সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এপির ভারপ্রাপ্ত এপি ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু, তানোর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী খাতুন, চান্দুরিয়া ডা. আবু বক্কর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, চান্দুরিয়া দাখিল মাদ্রাসার সুপার নাসির উদ্দিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এপি প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর এপি ইয়ুথ লিডার সৈয়দ মাহামুদ শাওন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি জাতির অগ্রগতির পথে অন্যতম বড় অন্তরায়। শিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তারা বলেন, শুধু একটি ইউনিয়নকে ঘোষণার মাধ্যমে দায়িত্ব শেষ হয়ে যায় না; এই অর্জন ধরে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ এবং সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম বলেন, শিশুদের অধিকার রক্ষা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চান্দুরিয়া ইউনিয়নের এ অর্জনকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, দরিদ্র পরিবারের সহায়তা এবং সামাজিক নজরদারি জোরদারের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তারা এ ক্ষেত্রে যুবসমাজের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চান্দুরিয়া ইউনিয়ন পরিষদ, যুব ও শিশু ফোরাম এবং এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচারণা, অভিভাবক সমাবেশ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমে উপজেলা প্রশাসন, তানোর এপি প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে চান্দুরিয়া ইউনিয়নকে একটি নিরাপদ, শিশুবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, চান্দুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা একটি গুরুত্বপূর্ণ সামাজিক অর্জন। এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর সমাজ বিনির্মাণে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ