https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, অবৈধভাবে তীর ব্রান্ডের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা! - atv sangbad চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, অবৈধভাবে তীর ব্রান্ডের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা! - atv sangbad চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, অবৈধভাবে তীর ব্রান্ডের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, অবৈধভাবে তীর ব্রান্ডের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা!

মো. আসাদুজ্জামান আসাদ। চুয়াডাঙ্গা প্রতিনিধি / ৫৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

9 / 100 SEO Score

মো. আসাদুজ্জামান আসাদ। চুয়াডাঙ্গা প্রতিনিধি //

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার অভিযোগে শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কীটনাশক ও ভূষির বাজার তদারকি করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় মো. সাইফুল হকের মালিকানাধীন জীবননগর চ্যাংখালীরোডে মেসার্স শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ এবং বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ ধরনের অভিযানের ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকম এর সম্পাদক এস এম জামান। তিনি বলেন, এতো অভিযান হচ্ছে জেনেও মানুষ সংশোধিত হচ্ছে না। সুতরাং অভিযান প্রতিনিয়ত পরিচালিত হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ