https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সুপারি বাগানে গাঁজা চাষ: ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে গাছ জব্দ - atv sangbad সুপারি বাগানে গাঁজা চাষ: ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে গাছ জব্দ - atv sangbad সুপারি বাগানে গাঁজা চাষ: ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে গাছ জব্দ - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

সুপারি বাগানে গাঁজা চাষ: ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে গাছ জব্দ

হাসান মাহমুদ জয় , নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ / ৪৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

8 / 100 SEO Score

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় সুপারি বাগানের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল গাঁজা চাষ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ জব্দ করেছে।

অভিযানের বিবরণ:
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

অভিযুক্ত ও স্থানীয় তথ্য:
প্রাথমিক তদন্তে জানা যায়, ওই এলাকার শবেত আলীর ছেলে মো. মাজেদুল ইসলাম মঞ্জু এই গাঁজা চাষ করছিলেন। স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরেই মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত। সে সুপারি বাগানের আড়ালে কৌশলে গাঁজার চাষ করে আসছিল। তবে অভিযানের সময় সে এলাকায় না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বক্তব্য:
অভিযান শেষে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা এবং প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি কৌশলে এসব বাগানে গাঁজার চাষ করে থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন এ বিষয়ে বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ