গাজীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে তাঁর দুই সন্তানকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ২৪ জুন (বুধবার) রাতে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে গত সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী।
অভিযুক্ত কাইয়ুম মীর (৪৬) ধলীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মীরের ছেলে। লিখিত অভিযোগে তাঁকে ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। এই সুযোগে গত ৬-৭ মাস ধরে অভিযুক্ত কাইয়ুম মীর তাঁকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু এতে সাড়া না দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।
ঘটনার রাতে (২৪ জুন) আনুমানিক সাড়ে ৮টার দিকে কাইয়ুম মীর ওই বাড়িতে যান। রাজনৈতিক মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে খুঁজছে দাবি করে তিনি সেখানে আশ্রয় চান। মানবিক দিক বিবেচনা করে ভুক্তভোগী নারী তাঁকে ঘরে থাকতে দেন।
পরবর্তীতে রাত আনুমানিক ১২টার দিকে কাইয়ুম মীর আবারও তাঁকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে ভুক্তভোগীর চার মাস বয়সী শিশুসন্তানকে হত্যা এবং ১৩ বছর বয়সী মেয়ের ক্ষতি করার হুমকি দিয়ে সন্তানদের জিম্মি করেন। এরপর সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত কাইয়ুম মীরের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান:
“ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগটি আমরা গ্রহণ করেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এবং এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে