https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মাদারীপুর জেলা স্টেডিয়াম দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেল, দর্শকের উল্লাসে জমল ফুটবল ফাইনাল - atv sangbad মাদারীপুর জেলা স্টেডিয়াম দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেল, দর্শকের উল্লাসে জমল ফুটবল ফাইনাল - atv sangbad মাদারীপুর জেলা স্টেডিয়াম দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেল, দর্শকের উল্লাসে জমল ফুটবল ফাইনাল - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

মাদারীপুর জেলা স্টেডিয়াম দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেল, দর্শকের উল্লাসে জমল ফুটবল ফাইনাল

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি / ৩৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

1 / 100 SEO Score

দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে দর্শকের পদচারণা, করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে যেন আবারও প্রাণ ফিরে পেল মাদারীপুর জেলা স্টেডিয়াম। পুরো স্টেডিয়ামে শনিবার (৪ জুলাই) বিকেল গড়াতেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো ফুটবলপ্রেমীরা দলে দলে স্টেডিয়ামে আসতে শুরু করেন। একসময় দেখা যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে কুলপদ্দী মডেল ক্লাব ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন কুলপদ্দী মডেল ক্লাব। গোল হজমের পর চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব একের পর এক আক্রমণ চালালেও সমতায় ফিরতে পারেনি তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন কুলপদ্দী মডেল ক্লাবের খেলোয়াড়সহ সমর্থকরা।
ফাইনাল ম্যাচে দেশি-বিদেশি খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করেন। ক্রীড়াপ্রেমীরা দীর্ঘদিন পর জেলা স্টেডিয়ামে এমন প্রাণবন্ত পরিবেশ ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন । দর্শকদের করতালি, ঢাক-ঢোলের শব্দ আর সমর্থকদের স্লোগানে পুরো স্টেডিয়াম পরিণত হয়ে যায় এক উৎসবের মিলনমেলায়।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, ক্রীড়াচর্চা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. মো. গোলাম সারোয়ার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির আহবায়ক মর্তুজা আলম ঢালী জানান, জেলার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, নতুন প্রজন্মকে মাঠমুখী করা এবং দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ