https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা - atv sangbad কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা - atv sangbad কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

শেখ বদরুল ইসলাম রানা কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

4 / 100 SEO Score

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই প্রণীত এ বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আধুনিক, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় বাজেটের বিভিন্ন খাত উপস্থাপন করেন হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া সরকারি অনুদান হিসেবে ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত থেকে ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা উন্নয়ন তহবিলে স্থানান্তরের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট অধিবেশনে উপস্থিত কয়েকজন নাগরিক পৌরসভার বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজের গতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণকাজ দীর্ঘসূত্রতায় পড়ায় পৌর এলাকায় জনদুর্ভোগ বেড়েছে এবং যানজট প্রকট আকার ধারণ করেছে।

সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, “এটি একটি জনকল্যাণমুখী, বাস্তবসম্মত ও উন্নয়নবান্ধব বাজেট। বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার পাশাপাশি জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পের কারণে সাময়িক জনভোগান্তি সৃষ্টি হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী এর সুফল ভোগ করবেন। এ জন্য তিনি পৌরবাসীর সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষক তাজুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ