নাটোরের লালপুর
উপজেলায় স্কুল প্রাঙ্গণে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্র। সোমবার, ৬ জুলাই ২০২৬/ (তারিখ উল্লেখযোগ্য) স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাকিব ক্লাস চলাকালীন সময় হঠাৎ শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায়। পরে স্কুল প্রাঙ্গণে সে বিষপান করে। বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাকিব উপজেলার চরজাজিরা গ্রামের বাসিন্দা রফিজের ছেলে।
ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।