গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ( ডিবি ) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শুকনো গাঁজা’সহ এক মাদককারবারি’কে আটক করা হয়েছে ।
গাইবান্ধা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি ) জানায় – “পুলিশ সুপার” গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এর নের্তৃত্বে একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিক্তিতে গাইবান্ধা পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা শাখার জিডি নং- ৪৭, তারিখ- ০৭/০৭/২০২৬খ্রি. মূলে সরকারি গাড়ীযোগে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে ইং ০৭/০৭/২০২৬ তারিখ গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানার মোড় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে পাকা রাস্তার উপর অবস্থানকালে ১| মোঃ নুরু মিয়া(৫৫), পিং – মৃত চয়েন উদ্দিন, সাং-পশ্চিম রাধাকৃ্ষ্ণপুর, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা কে গ্রেফতার করা হয় | ধৃত আসামীর দেহ তল্লাশী করা কালে স্বহস্তে বের করে দেওয়া মতে তার পরিহিত চেক লুঙ্গির ডান কোচ হইতে সাদা পলিথিনে মোড়ানো ১৫০( একশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা , যাহার অনুমান মূল্য ৩০০০ (তিন হাজার ) টাকা উদ্ধার করিয়া সাক্ষিদের উপস্থিতিতে ইং- ০৭/০৭/২৬ তারিখ , ১৭.৩০ ঘটিকায় যথাযথ বিধি মোতাবেক জব্দ করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং-১৭, তারিখ-০৭/০৭/২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) দায়ের করা হয়েছে|
ডিবি জানায় – এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।