https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান - atv sangbad ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান - atv sangbad ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

নিজস্ব প্রতিবেদক, / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
Flag of Iran, background with fabric texture

4 / 100 SEO Score

লন্ডনে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে, তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ব্রিটিশ কর্মকর্তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বারবার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করায় তেহরানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে ইরানি জাতির প্রতি ব্রিটিশ সরকারের অনুচিত আচরণের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ২০২৪ সালে লন্ডনে নিজ বাড়ির বাইরে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় দোষী সাব্যস্ত দুই রোমানিয়ার নাগরিককে যথাক্রমে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। আদালতের মতে, তারা ইরানের পক্ষে ওই হামলা চালিয়েছিল।

সাজা ঘোষণার সময় বিচারক বলেন, ফারসি ভাষার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর সংবাদ উপস্থাপক পুরিয়া জেরাতির ওপর হামলাটি ইরান সরকারের পক্ষে চালানো হয়েছিল বলে অত্যন্ত জোরালো প্রমাণ পাওয়া গেছে।

রায় ঘোষণার পর যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেন, এই ‘জঘন্য হামলা’ ইরানের পক্ষ থেকেই চালানো হয়েছিল।

তিনি আরও বলেন, ‘আমরা এই শাসনব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানিয়েছে, ‘সন্ত্রাসী চ্যানেলগুলোকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া অব্যাহত রাখা হচ্ছে। এসব চ্যানেল বর্ণবাদী ও ভুয়া ইসরাইলি শাসনব্যবস্থার অর্থায়ন ও পরিচালনায় চলছে এবং সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেওয়ায় তাদেরই প্রধান ভূমিকা রয়েছে।’

ইরানের দাবি, এ ধরণের কর্মকাণ্ড সন্ত্রাসবাদে সহায়তা না করার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে। তাই এটি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ