https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সিরিয়ায় বিস্ফোরণের ঘটনায় আইএস-সংশ্লিষ্ট চক্র গ্রেফতার: কর্তৃপক্ষ - atv sangbad সিরিয়ায় বিস্ফোরণের ঘটনায় আইএস-সংশ্লিষ্ট চক্র গ্রেফতার: কর্তৃপক্ষ - atv sangbad সিরিয়ায় বিস্ফোরণের ঘটনায় আইএস-সংশ্লিষ্ট চক্র গ্রেফতার: কর্তৃপক্ষ - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

সিরিয়ায় বিস্ফোরণের ঘটনায় আইএস-সংশ্লিষ্ট চক্র গ্রেফতার: কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, / ৪৩ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

4 / 100 SEO Score

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর চলতি সপ্তাহের শুরুতে দামেস্ক সফরের সময় ঘটে যাওয়া দুটি বোমা বিস্ফোরণের জন্য দায়ী আইএস-সংশ্লিষ্ট একটি চক্রকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রপ্রধানের এটি ছিল সিরিয়ায় প্রথম সফর। এক দশকেরও বেশি সময়ের সংঘাতের পর দেশটির ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ওই হামলার ঘটনায় সফরটি কিছুটা ম্লান হয়ে পড়ে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, এ ধরণের হামলায় ‘আমাদের অস্থিতিশীল হতে দেওয়া যাবে না।’ দুই নেতা দুই দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারও করেন।

সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেন, ‘দুই দিন আগে দামেস্কে সংঘটিত সন্ত্রাসী বোমা হামলার জন্য দায়ী চক্রটি এখন আমাদের হেফাজতে রয়েছে।’

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘তদন্ত শেষ হলে চক্রটির সদস্যদের পরিচয়, তাদের ভূমিকা এবং তাদের সব ধরণের সংশ্লিষ্টতা ও যোগাযোগ জনসমক্ষে প্রকাশ করা হবে।’

দামেস্ক অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান আহমাদ দালাতি সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ‘চক্রটি আইএস (ইসলামিক স্টেট) গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ছিল।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দামেস্ক ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সন্দেহভাজনদের অবস্থান লক্ষ্য করে একই সময়ে পরিচালিত একাধিক অভিযানের মাধ্যমে চক্রটিকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বলা হয়, চারটি এলাকায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে দুটি এলাকায় ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বসবাস করেন।

মঙ্গলবার দামেস্কের মধ্যাঞ্চলে দুটি বিস্ফোরণে একজন নিহত ও বেশ কিছু সংখ্যক মানুষ আহত হন। ওই সময় ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর চলছিল।

সাংবাদিকরা শহরে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে মাখোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছাকাছি ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী একটি সড়ক বন্ধ করে দেয় এবং ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে।

বিস্ফোরকগুলো ফোর সিজনস হোটেলের কাছে পেতে রাখা হয়েছিল, যেখানে মাখোঁ রাতযাপন করেছিলেন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি বিস্ফোরক আবর্জনার পাত্রে এবং অন্যটি রাজধানীর কেন্দ্রস্থলে হোটেলের কাছে একটি গাড়িতে রাখা হয়েছিল।

বিস্ফোরণ দুটি মাখোঁর হোটেল ত্যাগের পর ঘটে। এর কিছুক্ষণ পরই সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য প্রেসিডেন্ট প্রাসাদে মাখোঁর পৌঁছানোর খবর জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ