https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ইরানে আবারো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র - atv sangbad ইরানে আবারো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র - atv sangbad ইরানে আবারো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

ইরানে আবারো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, / ৩৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

4 / 100 SEO Score

মার্কিন সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে তেহরান একটি কন্টেইনার জাহাজে ‘প্রকাশ্যে হামলা’ চালানোর পর তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন সময় শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ২৩১৫) এই হামলা চালানো শুরু হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যরা হামলা চালানোর পর এ অভিযান শুরু করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্টকম আরও উল্লেখ করেছে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই নৌপথে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক এবং বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের অযৌক্তিক আগ্রাসনের জবাব দিতে যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র এই সামরিক পদক্ষেপগুলো গ্রহণ করেছে। তারা আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।’

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা করেছে যে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

খবরে বলা হয়, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করায় একটি জাহাজকে লক্ষ্য করে বিপ্লবী গার্ড সতর্কতামূলক গুলি চালিয়েছিল।

সাম্প্রতিক কয়েক দিন উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা আবারও এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে এই পদক্ষেপ আরও জটিল করে তুলতে পারে।

চূড়ান্ত সমঝোতার পথে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। তেহরানের দাবি, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে। অন্যদিকে, ওয়াশিংটন অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ