ঐতিহ্যবাহী মধুপুর শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে মধুপুর বনভূমি অবস্থিত। এ বনের মাঝপথ দিয়ে বয়ে গেছে মধুপুর ময়মনসিংহ বিশ্বরোড, যা ব্রিটিশ আমলে এ রোডটি স্থাপন করা হয়েছে। বনের ভিতর বিভিন্ন প্রাণীকূল মুক্তভাবে চলাচল করে। মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে সড়ক পারাপারের সময় প্রায়ই বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়। এই সমস্যা সমাধানে বন বিভাগ একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন মহাসড়কের উভয় পাশে পাঁচটি স্থানে সুউচ্চ গাছের সঙ্গে বিশেষ কৌশলে নির্মাণ করা হয়েছে পাঁচটি রোপওয়ে (ক্যানোপি করিডোর)। এ সব করিডোরের মাধ্যমে বানরসহ অন্যান্য গাছে বসবাসকারী বন্যপ্রাণী মাটিতে না নেমেই নিরাপদে এক পাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারছে।
এই উদ্যোগের ফলে একদিকে যেমন বন্যপ্রাণীর প্রাণহানি কমবে, তেমনি বনাঞ্চলের প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।