মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (৫৯)। তিনি শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। অপরজন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু (৪২)। তিনি শিবরামপুর (টেপড়া কালীবাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।
শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, “পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” তবে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।