সত্যম চক্রবর্তী। দুর্গাপুর, নেত্রকোনা প্রতিনিধি।
আজ ১৯ জুলাই, বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস। নেত্রকোনার কৃতি সন্তান ও বাংলা সাহিত্যের এই নক্ষত্রের প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছে তাঁর জন্মভূমি নেত্রকোনা।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি লেখক। যদিও কর্মজীবনের প্রয়োজনে তিনি দেশের বিভিন্ন স্থানে কাটিয়েছেন, তবুও নেত্রকোনার মাটি ও মানুষের সাথে তাঁর নাড়ির টান ছিল আজীবন। আজ তাঁর এই বিশেষ দিনে নেত্রকোনার সাহিত্যপ্রেমী ও ভক্তরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রিয় লেখককে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন।