https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শীর্ষ গণিত অলিম্পিয়াডে শতভাগ নম্বর পেল কৃত্রিম বুদ্ধিমত্তা - atv sangbad শীর্ষ গণিত অলিম্পিয়াডে শতভাগ নম্বর পেল কৃত্রিম বুদ্ধিমত্তা - atv sangbad শীর্ষ গণিত অলিম্পিয়াডে শতভাগ নম্বর পেল কৃত্রিম বুদ্ধিমত্তা - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

শীর্ষ গণিত অলিম্পিয়াডে শতভাগ নম্বর পেল কৃত্রিম বুদ্ধিমত্তা

নিজস্ব প্রতিবেদক, / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

4 / 100 SEO Score

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল অলিম্পিয়াড (আইএমও)-এ এতদিন শতভাগ নম্বর পাওয়া ছিল হাতে গোনা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব। তবে এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই) পূর্ণ নম্বর পেয়েছে।

চীনের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও শিয়াওহংশু জানায়, তাদের এআই মডেল চলতি মাসের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) মানব প্রতিযোগীদের জন্য নির্ধারিত প্রশ্নে শতভাগ নম্বর অর্জন করেছে।

সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এআই গবেষণাগারগুলোর মধ্যে তারাই প্রথম নিজেদের ফলাফল প্রকাশ করেছে।

শিয়াওহংশু এ সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, ‘এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘এর আগে আইএমওর আনুষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতিতে কোনো বৃহৎ ভাষা মডেল কখনও শতভাগ নম্বর অর্জন করতে পারেনি।’
চ্যাটবটের মতো এআই টুল পরিচালনার মূল প্রযুক্তি হলো এই বৃহৎ ভাষা মডেল।

২০২৫ সালে গুগল ও ওপেনএআই-এর তৈরি মডেল প্রথমবারের মতো স্বর্ণপদক-সমমানের নম্বর পেয়েছিল। তবে তারা শতভাগ নম্বর পাওয়া পাঁচ মানব প্রতিযোগীর সমকক্ষ হতে পারেনি।

-এআইয়ের নতুন মাইলফলক-

এ বছর সাংহাইয়ে অনুষ্ঠিত আইএমওতে বিভিন্ন দেশের ৬৬৬ জন প্রতিযোগী অংশ নেন।

আইএমও’র আনুষ্ঠানিক স্কোরবোর্ড অনুযায়ী, তাদের মধ্যে মাত্র সাতজন পূর্ণ নম্বর অর্জন করেন।

প্রতি বছর ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ২০ বছরের নিচে হতে হয়।

হুয়াওয়ে বুধবার জানিয়েছে, তাদের এআই সিস্টেম ‘সেলিয়া’ গণিতের বিভিন্ন শাখায় ‘সমন্বিত সমস্যা সমাধানের সক্ষমতা’ দেখিয়েছে।

ইংরেজিতে ‘রেডনোট’ নামে পরিচিত শিয়াওহংশু জানিয়েছে, তাদের ‘ডটস-নোট ৩.০’ মডেল এ বছর প্রথমবারের মতো আইএমওতে অংশ নেয়।

শিয়াওহংশু জানিয়েছে, ‘পরীক্ষার সময় কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ ছিল।’

পরে এআইয়ের সমাধান মূল্যায়নের জন্য আইএমও আয়োজকদের কাছে জমা দেওয়া হয়।

২০২৪ সালের আইএমওতে গুগলের এআই ছয়টির মধ্যে চারটি প্রশ্ন দুই থেকে তিন দিনের মধ্যে সমাধান করে রৌপ্যপদক-সমমানের নম্বর পেয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ