https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ - atv sangbad অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ - atv sangbad অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ / ২৯ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

4 / 100 SEO Score

অধিকৃত পশ্চিম তীরে সপ্তাহজুড়ে প্রাণঘাতী সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার পর রোববার রাতে ইসরাইলি বসতি স্থাপনকারীরা দু’টি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ফিলিস্তিনি অঞ্চলের কুসরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নাবলুস শহরের দক্ষিণে কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি এএফপি-কে বলেন, বসতি স্থাপনকারীরা শহরের দক্ষিণাংশে নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, আগুনে মসজিদের প্রবেশদ্বার পুড়ে গেছে। এমনকি পাথরের নির্মাণকাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াদি আরো জানান, হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দসহ বিভিন্ন স্লোগানও লিখে গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, একটি মসজিদে আগুন দেওয়ার খবর পেয়ে কুসরার উপকণ্ঠে সেনা পাঠানো হয়।

বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায়। সেখানে অগ্নিসংযোগ এবং দেয়ালে লেখা স্লোগানের প্রমাণ মিলেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি পুলিশ এ ঘটনার তদন্ত করবে ও আলামত সংগ্রহ করবে।

অভিযোগ রয়েছে, পৃথক আরেকটি ঘটনায় তুলকারেমের কাছে কুর গ্রামে একটি মসজিদে আগুন দেয় ইসরাইলি বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে তারা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগানও লিখে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘একদল বসতি স্থাপনকারী তুলকারেম গভর্নরেটের কুর গ্রামের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে এবং এর দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে।’

গত শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হয়।

এরপর ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহর এবং আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালায়। তারা পশ্চিম তীরে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরুর ঘোষণা দিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারের তথ্য জানায়।

গত শনিবার নাবলুস শহরের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে যায়।

এএফপির একজন সাংবাদিক জানান, জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

ফিলিস্তিনি সূত্র জানায়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে যোদ্ধাসহ অন্তত ১ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। একই এলাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ৫ লক্ষাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীও বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ