https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মদের টাকা লেনদেনের ভিডিও ভাইরালের নেপথ্যে টাঙ্গাইলের এডিসি! - atv sangbad মদের টাকা লেনদেনের ভিডিও ভাইরালের নেপথ্যে টাঙ্গাইলের এডিসি! - atv sangbad মদের টাকা লেনদেনের ভিডিও ভাইরালের নেপথ্যে টাঙ্গাইলের এডিসি! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

মদের টাকা লেনদেনের ভিডিও ভাইরালের নেপথ্যে টাঙ্গাইলের এডিসি!

অনুসন্ধানী প্রতিবেদক। এটিভি সংবাদ / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:০২ অপরাহ্ন

9 / 100 SEO Score

অনুসন্ধানী প্রতিবেদক। এটিভি সংবাদ /

সরকারি কার্যালয়ে বসে মদ কেনার টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত নিজ কক্ষে বসেই মানিব্যাগ থেকে টাকা বের করে কেরু অ্যান্ড কোম্পানির মদ কেনার জন্য অন্য একজনের হাতে তুলে দিচ্ছেন।

এ ঘটনা সামনে আসতেই পুরো জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি ছড়িয়ে পড়ে।

প্রকাশিত ভিডিওতে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তকে তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন ব্যান্ডের মদ সম্পর্কে আলোচনা করতে দেখা যায়। আলোচনার একপর্যায়ে তিনি নিজের মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে মদ কেনার উদ্দেশ্যে কারও হাতে তুলে দেন।

কেবল কার্যালয়ে মদের টাকা লেনদেনই নয়, এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তার সরকারি বাসভবনে নিয়মিত মাদক সেবনের গুরুতর অভিযোগও রয়েছে।

জেলা প্রশাসনের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানান, সঞ্জয় কুমার মহন্তের মতো একজন উচ্চপদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে তার কক্ষে বসে মদ কেনার জন্য টাকা দিতে পারেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কর্মচারীরা আরও অভিযোগ করেন, মদ লেনদেনের পাশাপাশি আর্থিক অনিয়মের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার কয়েকজন ঠিকাদার কোনো কাজ না করেই বিল নেওয়ার জন্য এই কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলে দাবি করেন তারা।

এদিকে ভিডিও ভাইরাল ও নানা অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একজন অতিরিক্ত জেলা প্রশাসক সরকারি অফিস চলাকালীন সময়ে নিজ কক্ষে এ ধরনের নোংরামি করতে পারেন যা গোটা জাতিকে ভাবিয়ে তুলছে! মাদকের বিরুদ্ধে যারা বক্তব্য দেন ‘জিরো টলারেন্স’ তারাই ডুবে থাকেন এ মরণ নেশায়! এমন মন্তব্য করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান।

এটিভি সম্পাদক বলেন, এ সব অপদার্থদের চাকুরীচ্যুত করে জনসম্মুখে এদের মুখোশ উন্মোচিত করা হোক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ