https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ইউক্রেনের হামলায় রাশিয়ার অনলাইন খুচরা প্রতিষ্ঠানের গুদামে আগুন - atv sangbad ইউক্রেনের হামলায় রাশিয়ার অনলাইন খুচরা প্রতিষ্ঠানের গুদামে আগুন - atv sangbad ইউক্রেনের হামলায় রাশিয়ার অনলাইন খুচরা প্রতিষ্ঠানের গুদামে আগুন - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত

ইউক্রেনের হামলায় রাশিয়ার অনলাইন খুচরা প্রতিষ্ঠানের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ / ২২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

4 / 100 SEO Score

ইউক্রেনের রাতের হামলায় রাশিয়ার ভলগোগ্রাদে দেশটির বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লেগেছে।  এতে একজন আহত হয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে রাশিয়ার বিভিন্ন এলাকায় অবস্থিত ওয়াইল্ডবেরিজের কয়েকটি গুদামে একই ধরনের হামলা চালানো হয়েছিল। এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে।

ইউক্রেনের অভিযোগ, হাজার হাজার কর্মী নিয়োগ দেওয়া এবং রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হওয়া এই ই-কমার্স প্রতিষ্ঠানটি ড্রোনের যন্ত্রাংশ সংরক্ষণ করছে এবং রুশ সেনাবাহিনীকে সহায়তা করছে।

ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, ভলগোগ্রাদের ওই হামলায় কেউ হতাহত হয়নি। তবে হামলার পর স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। ভলগোগ্রাদ ইউক্রেনের সীমান্ত থেকে ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, ‘সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। অন্য স্থাপনা থেকে পণ্য গ্রহণ ও অর্ডার সরবরাহ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।’

ওয়াইল্ডবেরিজ আরও জানায়, অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এর আগে গত ১৮ ও ১৯ জুলাই ইউক্রেন রাশিয়ার তামবভ অঞ্চলে এবং মস্কো অঞ্চলের কাছে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে হামলা চালায়। তামবভ অঞ্চল রুশ রাজধানী মস্কোর প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওই হামলায় আটজন হতাহত হন এবং কয়েকটি স্থাপনা ধ্বংস হয়।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমাঞ্চলীয় পেনজা অঞ্চলের একটি গুদামে ড্রোন হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। এতে একজন আহত হয় এবং ২০০ জনের বেশি কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এছাড়া মস্কো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পূর্বে সারাপুল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামেও ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ