https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধন, ৪ বছরে লক্ষ্যমাত্রা ১ কোটি ৬০ লাখ পরিবার - atv sangbad ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধন, ৪ বছরে লক্ষ্যমাত্রা ১ কোটি ৬০ লাখ পরিবার - atv sangbad ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধন, ৪ বছরে লক্ষ্যমাত্রা ১ কোটি ৬০ লাখ পরিবার - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার রাজধানীতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধন, ৪ বছরে লক্ষ্যমাত্রা ১ কোটি ৬০ লাখ পরিবার

এটিএম রাশেদুল এহসান। এটিভি সংবাদ / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:০১ অপরাহ্ন

9 / 100 SEO Score

এটিএম রাশেদুল এহসান। এটিভি সংবাদ /

আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে সরকার। পরবর্তী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ডসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় অক্টোবরের শেষ নাগাদ দেশের সব উপজেলা ও ইউনিয়নে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, দেশের ৫৬টি এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। ভুলত্রুটির হার ৩ শতাংশের কম ছিল এবং ছোটখাটো যেসব সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো এরই মধ্যে সংশোধন করা হয়েছে। ১৬ আগস্ট থেকে নতুন প্রশ্নমালা ও সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় প্রতি মাসে তথ্য হালনাগাদের কাজটি পরিচালিত হবে।

কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বহুস্তরের তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় পর্যায়ে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে শীর্ষ মহল থেকে পুরো কার্যক্রমের অগ্রগতি নিয়মিত তদারকি করা হবে বলে উল্লেখ করেন এ জেড এম জাহিদ হোসেন।

এ কার্যক্রমে আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের ভিত্তিতে প্রকৃত দরিদ্র ব্যক্তিদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না বলে জানান মন্ত্রী। একই সঙ্গে সহায়তার অর্থ পরিবারের নারীদের হাতে পৌঁছালে তা শিশুর পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং কুটির শিল্পের মতো উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ